ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

লালমনিরহাটে নাদিম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাব ও জেলা মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে বাংলা নিউজ ও ৭১ টিভির সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


রবিবার বিকালে কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলালের সভাপতিত্বে প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- লালমনিরহাট টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনিছুর রহমান লাডলা, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হক, মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সভাপতি খোরশেদ আলম সাগর, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, মোহনা টিভির সাংবাদিক সুমন খান, বিটিভির জেলা প্রতিনিধি মাহফুজার রহমান, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি নিয়াজ আহমেদ শিপন, রাহিবুল ইসলাম টিটুল, জামাল বাদশা প্রমুখ।


বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আটক করে শাস্তি কার্যকরের দাবি জানান।

ads
ads
ads

Our Facebook Page

↑